THM Community Bangladesh-এর Honorary Advisor Panel-এ Royal University of Dhaka-এর চেয়ারম্যান আমিনুল আশরাফ
ট্যুরিজম ও হসপিটালিটি সেক্টরে তরুণদের দক্ষতা উন্নয়ন ও পেশাগত বিকাশে কাজ করা সংগঠন THM Community Bangladesh-এর Honorary Advisor Panel-এ যুক্ত হয়েছেন Royal University of Dhaka-এর Department of Hotel Management & Tourism (HMT)-এর Chairman ও Assistant Professor Md. Aminul Ashraf।
সম্প্রতি Royal University of Dhaka-এর ক্যাম্পাসে আয়োজিত এক বিশেষ সৌজন্য সাক্ষাতে তাকে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এ সময় তার হাতে Official Invitation Letter, সম্মানসূচক Crest এবং THM Community Bangladesh-এর অফিশিয়াল মার্চেন্ডাইজ—Coat Pin, Bag Badge ও Key Ring তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন THM Community Bangladesh-এর President Ashraful Mowla, যিনি নিজেও Royal University of Dhaka-এর একজন শিক্ষার্থী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের একদল উদ্যমী শিক্ষার্থী—Shanto, Sabbir, Al Emran, Marvin, Nafisa, Mahadi, Abu Tias, Sabiha এবং Fahad।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ট্যুরিজম ও হসপিটালিটি সেক্টরে Md. Aminul Ashraf-এর দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা, একাডেমিক দিকনির্দেশনা ও নেতৃত্ব তরুণদের দক্ষতা ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
THM Community Bangladesh-এর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, তার অভিজ্ঞতা ও পরামর্শ সংগঠনের তরুণ সদস্যদের আরও দক্ষ, আত্মবিশ্বাসী ও পেশাদার হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
Honorary Advisor Profile:
নাম: Md. Aminul Ashraf
পদবি: Chairman & Assistant Professor
বিভাগ: Department of Hotel Management & Tourism (HMT)
প্রতিষ্ঠান: Royal University of Dhaka
“Empowering Youth, Promoting Tourism, Connecting the World.”
— Ashraful Mowla
President, THM Community Bangladesh