ব্রেকিং নিউজ
হোম chevron_right জাতীয় chevron_right নোয়াখালীর কালাদরাপ ইউনিয়নে ছাত্রদল নেতার বাড়িতে হামলা, ৪ …
জাতীয় ১১ দিন আগে ব্রেকিং

নোয়াখালীর কালাদরাপ ইউনিয়নে ছাত্রদল নেতার বাড়িতে হামলা, ৪ লাখ ১১০ টাকা লুটের অভিযোগ

person
ডেস্ক
schedule 13 আগ. 2026, 12:49 অপরাহ্ন
visibility ১৩৯ বার পড়া হয়েছে
menu_book ১ মিনিটে পড়া যায়
নোয়াখালীর কালাদরাপ ইউনিয়নে ছাত্রদল নেতার বাড়িতে হামলা, ৪ লাখ ১১০ টাকা লুটের অভিযোগ
ছবি: ডেস্ক

নোয়াখালীর কালাদরাপ ইউনিয়নে ছাত্রদল নেতার বাড়িতে হামলা, ৪ লাখ ১১০ টাকা লুটের অভিযোগ

**নোয়াখালী প্রতিনিধি:** নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি ডাক্তার রাজুর বাড়িতে হামলা ও বিপুল পরিমাণ নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে ডাক্তার রাজু ও পরিবারের সদস্যদের মারধর করে। পরে ঘরের **বিট কেটে** ভেতরে প্রবেশ করে নগদ **৪ লাখ ১১০ টাকা** লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা বাড়িতে তাণ্ডব চালানোর পাশাপাশি পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় নেতাকর্মীরা।

তবে এ ঘটনায় কারা জড়িত এবং লুট হওয়া অর্থের পরিমাণসহ অভিযোগগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

share শেয়ার করুন

Facebook X / Twitter