ব্রেকিং নিউজ
হোম chevron_right রাজনীতি chevron_right মাদকের বিরুদ্ধে সোচ্চার ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, বিজবাগে …
রাজনীতি ৩৫ দিন আগে

মাদকের বিরুদ্ধে সোচ্চার ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, বিজবাগে চাঞ্চল্য

person
আরটিডি নিউজ ডেস্ক
schedule 05 জুন 2026, 1:30 পূর্বাহ্ন
visibility ৬৫০ বার পড়া হয়েছে
menu_book ১ মিনিটে পড়া যায়
মাদকের বিরুদ্ধে সোচ্চার ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, বিজবাগে চাঞ্চল্য
ছবি: আরটিডি নিউজ ডেস্ক

সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়ন ছাত্রদলের এক নেতাকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জাবেদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী অবস্থান নিয়ে কাজ করে আসছেন। এর জেরে এর আগেও ফকিরহাট বাজার এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে।

জাবেদের অভিযোগ, সম্প্রতি ছন্দেরহাটের পশ্চিম পাশে এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ শেষে ফেরার পথে একটি কালো রঙের হাইএস গাড়িতে থাকা কয়েকজন ব্যক্তি তাকে অনুসরণ করে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে তিনি মোটরসাইকেল চালিয়ে দ্রুত স্থান ত্যাগ করে নিরাপদে চলে আসেন।

এ ঘটনায় তিনি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এলাকার জনগণকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।

share শেয়ার করুন

Facebook X / Twitter