কালাদরাপ কান্দিরপাড় জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থিতার ঘোষণা এডভোকেট সিরাজ উদ্দিনের
কালাদরাপ কান্দিরপাড় জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থিতার ঘোষণা এডভোকেট সিরাজ উদ্দিনের
নোয়াখালীর ৯নং কালাদরাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এডভোকেট সিরাজ উদ্দিন।
শুক্রবার কালাদরাপ কান্দিরপাড় জামে মসজিদে তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। উল্লেখ্য, কান্দিরপাড় জামে মসজিদটি ৯নং কালাদরাপ ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের মসজিদ হিসেবে পরিচিত।
প্রার্থিতার ঘোষণা দেওয়ার সময় এডভোকেট সিরাজ উদ্দিন বলেন, রাজনীতিকে মানুষের সেবা ও কল্যাণের মাধ্যম হিসেবে ব্যবহার করতে চান তিনি। এ সময় মসজিদে দাঁড়িয়ে বুকে হাত রেখে তিনি দাবি করেন, গত আগস্টের পর থেকে রাজনীতির প্রভাব বা পরিচয় ব্যবহার করে কোনো মানুষের কাছ থেকে তিনি দুই টাকাও নেননি এবং কোনো ধরনের চাঁদাবাজির সঙ্গে জড়িত হননি।
তিনি আরও বলেন, জনগণের পাশে থেকে সততা, ন্যায় ও মানবিকতার সঙ্গে কাজ করাই তার মূল লক্ষ্য। আগামী দিনে ৯নং কালাদরাপ ইউনিয়নের মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চান তিনি।
এডভোকেট সিরাজ উদ্দিনের এই ঘোষণাকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে নির্বাচনে চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থী ও প্রতিদ্বন্দ্বিতার চিত্র পরবর্তীতে আরও স্পষ্ট হবে।