এমপি বরকত উল্ল্যাহ বুলুর বিতর্কিত বক্তব্যের কারণে দলীয় ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি: বিএনপি নেতা মোজাম্মেলের RTD News24
মাননীয় প্রধানমন্ত্রী এবং দলীয় সভানেত্রী
বাংলাদেশ আওয়ামী লীগ
বিষয়: নোয়াখালী-২ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর বিতর্কিত বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং সাংগঠনিক ব্যবস্থার আবেদন।
মহোদয়া,
বিনীত নিবেদন এই যে, আমি মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী, ৯ নং কালাদরাপ ইউনিয়ন, নোয়াখালী সদর। অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে, নোয়াখালী-২ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু সাহেব ইদানীংকালে একের পর এক দায়িত্বজ্ঞানহীন ও বিতর্কিত বক্তব্য দিয়ে চলেছেন। সম্প্রতি তাঁর দেওয়া একটি অত্যন্ত অগ্রহণযোগ্য ও আপত্তিকর বক্তব্য পূর্বের সকল বিতর্ককে ছাড়িয়ে গেছে।
একজন দায়িত্বশীল পদে থেকে তাঁর এমন অসংলগ্ন বক্তব্য মাঠপর্যায়ের সাধারণ নেতাকর্মী ও সমর্থকদের চরম বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলেছে এবং সর্বস্তরের জনমনে নানাবিধ প্রশ্নের জন্ম দিচ্ছে। ১/১১ পরবর্তী সময় থেকে শুরু করে গত ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত তাঁর মতো কিছু নেতার ভুল ও দায়িত্বহীন কর্মকাণ্ডের কারণে দল এবং পুরো জাতিকে চড়া মূল্য দিতে হয়েছে।
এমতাবস্থায়, তৃণমূলের একজন কর্মী হিসেবে আমি তাঁর এই উদ্দেশ্যপ্রণোদিত ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে অনতিবিলম্বে তাঁকে এই বক্তব্য প্রত্যাহার করে দলের সর্বস্তরের নেতাকর্মীদের কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান জানাচ্ছি। অন্যথায়, তৃণমূলের ক্ষুব্ধ ও ঐক্যবদ্ধ নেতাকর্মীরা যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করলে তার দায়ভার সম্পূর্ণ তাঁর ওপরই বর্তাবে।
অতএব, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন—অনুগ্রহপূর্বক এই বিষয়টি আমলে নিয়ে তাঁকে দ্রুত জবাবদিহিতার আওতায় আনুন। তিনি কেন এবং কার স্বার্থে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন, তা খতিয়ে দেখে যদি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন, তবে তাঁর বিরুদ্ধে দল থেকে বহিষ্কারসহ কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
বিনীত,
মোজাম্মেল হোসেন
সাধারণ সম্পাদক পদপ্রার্থী
৯ নং কালাদরাপ ইউনিয়ন, সদর, নোয়াখালী.