ব্রেকিং নিউজ
হোম chevron_right আন্তর্জাতিক chevron_right বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে যৌনকর্মীদের ভিড়
আন্তর্জাতিক ৩৪ দিন আগে

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে যৌনকর্মীদের ভিড়

person
ডেস্ক
schedule 05 জুন 2026, 9:15 অপরাহ্ন
visibility ১০৫৭ বার পড়া হয়েছে
menu_book ১ মিনিটে পড়া যায়
বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে যৌনকর্মীদের ভিড়
ছবি: ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে নিউ ইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলে ব্যাপক দর্শক সমাগমের প্রস্তুতি চলছে। আয়োজকদের ধারণা, মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলো উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১২ লাখ ফুটবলপ্রেমী এই অঞ্চলে ভিড় জমাবেন।

এই বিশাল জনসমাগমকে কেন্দ্র করে বিভিন্ন খাতের ব্যবসার পাশাপাশি এসকর্ট সেবার চাহিদাও বেড়েছে বলে স্থানীয় কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। অনেক সেবাদাতা জানিয়েছেন, বিশ্বকাপ শুরুর আগেই তাদের বুকিং ও অনুসন্ধানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

কিছু এসকর্ট কর্মী দাবি করেছেন, বিদেশি পর্যটকদের কাছ থেকে আগের তুলনায় অনেক বেশি যোগাযোগ পাচ্ছেন তারা। বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত দর্শকদের মধ্যে আগ্রহ বেশি দেখা যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্রুকলিনের এক যৌনকর্মী ‘দ্য পোস্টকে’ জানান, তিনি তার বিশেষ সেবার জন্য পুরো দিনের জন্য ১০ হাজার ডলার পর্যন্ত পারিশ্রমিক নেন। বিশ্বকাপ সামনে রেখে নতুন গ্রাহকের অনুরোধে তিনি প্রায় অভিভূত।

তার ভাষায়, ‘আমি প্রচুর নতুন ক্লায়েন্টের অনুরোধ পাচ্ছি।’

ঘণ্টাপ্রতি ৮০০ ডলারে সেবা দেওয়া ওই নারী জানান, মে মাসে তার অনলাইন প্রোফাইলে আগ্রহ ও যোগাযোগের পরিমাণ তিন গুণ বেড়েছে।
বিশেষ করে দম্পতিদের কাছ থেকে আগের তুলনায় অনেক বেশি অনুরোধ পাচ্ছেন তিনি।
তিনি বলেন, ‘সাধারণত প্রতি মাসে একটি নতুন দম্পতির অনুরোধ পাই। কিন্তু গত এক মাসে ২৫টি অনুরোধ পেয়েছি।’

নিউ জার্সিভিত্তিক আরেক যৌনকর্মী জানিয়েছেন, বিশ্বকাপ উপলক্ষে শহরে আসা কয়েকজন গ্রাহক ইতিমধ্যেই তার সময় নিশ্চিত করতে ৩ হাজার ডলার করে অগ্রিম জমা দিয়েছেন।

share শেয়ার করুন

Facebook X / Twitter