নোয়াখালী সদরের ১৩টি ইউনিয়নে ছাত্রদলের নেতৃত্বে আসছেন যারা-
নোয়াখালী সদর উপজেলার আওতাধীন ১৩ টি ইউনিয়নের ছাত্রদলের প্রস্তাবিত নতুন কমিটি হতে যাচ্ছে-
স্থানীয় পর্যায়ে নতুন কমিটি গীরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।
এর আগে সদর উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটি
প্রায় অধিকাংশ ইউনিয়নে নতুন কমিটি করার লক্ষ্যের সাংগঠনিক সভা করেন।
উপজেলা ছাত্রদল সভাপতি সজিবুর রহমান সজিব এবং সাধারণ সম্পাদক, করিম উদ্দিন চৌধুরী বাবু সহ নেতৃবৃন্দ জানান- দুঃসময় ত্যাগী পরীক্ষিত এবং রানিং স্টুডেন্ট দ্বারা প্রত্যেক ইউনিয়নে ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হবে।
এখন পর্যন্ত কাকে কমিটিতে আনা হবে তা সরাসরি প্রকাশ করা হয়নি তবে এই বিষয়ে প্রত্যেক ইউনিয়নে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা চলছে।
সদর উপজেলার নেতৃবৃন্দ জানান সংগঠনকে শক্তিশালী আরও গতিশীল করার লক্ষ্যে অতি তাড়াতাড়ি হতে যাচ্ছে সদর উপজেলার ছাত্রদলের প্রত্যেকটি ইউনিয়নের নতুন কমিটি।