ব্রেকিং নিউজ
হোম chevron_right জাতীয় chevron_right ঢাকা-নোয়াখালী রুটে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ ও চেয়ারম্যানঘাট পর্যন্ত রেললাইন …
জাতীয় ৩৮ দিন আগে

ঢাকা-নোয়াখালী রুটে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ ও চেয়ারম্যানঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ, শাহজাহান এমপির ডিও লেটার

person
ডেস্ক
schedule 17 জুল. 2026, 5:09 অপরাহ্ন
visibility ১৪২ বার পড়া হয়েছে
menu_book ১ মিনিটে পড়া যায়
ঢাকা-নোয়াখালী রুটে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ ও চেয়ারম্যানঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ, শাহজাহান এমপির ডিও লেটার
ছবি: ডেস্ক

ঢাকা-নোয়াখালী রুটে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ ও চেয়ারম্যানঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ, শাহজাহান এমপির ডিও লেটার

নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীবাসীর দীর্ঘদিনের যোগাযোগ ও অর্থনৈতিক চাহিদাকে গুরুত্ব দিয়ে একযোগে তিনটি মেগা উদ্যোগের সুপারিশ করেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান।

ঢাকা-নোয়াখালী রুটে যাত্রীসেবা বাড়াতে নতুন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ ট্রেন বরাদ্দ, সোনাপুর থেকে পর্যটন ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারণ এবং সুবর্ণচরে একটি আধুনিক ইকোনমিক জোন (অর্থনৈতিক অঞ্চল) নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে আধাসরকারি পত্র (ডিও লেটার) প্রদান করেছেন তিনি।

এমপি আলহাজ্ব শাহজাহান জানান, এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে নোয়াখালীর যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। বিশেষ করে সুবর্ণচরে ইকোনমিক জোন প্রতিষ্ঠা ও চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেল সংযোগ চালু হলে এই অঞ্চলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে। এই যুগান্তকারী উদ্যোগের খবরে সুবর্ণচর ও নোয়াখালীর সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে।

share শেয়ার করুন

Facebook X / Twitter