অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আবারও কোরবানির উদ্যোগ নিল আবদুর রাজ্জাক ফাউন্ডেশন
অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আবারও কোরবানির উদ্যোগ নিল আবদুর রাজ্জাক ফাউন্ডেশন
নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের মান্দারতলী দারুল উলুম মাদ্রাসার প্রাঙ্গণে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে আবদুর রাজ্জাক ফাউন্ডেশন।
সংগঠনটি জানিয়েছে, গত বছরের ন্যায় এবারও একটি গরু কোরবানি করে এলাকার গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হবে। সমাজের বিত্তবানদের সহযোগিতায় অসহায় মানুষের ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য বলে জানিয়েছেন ফাউন্ডেশনের দায়িত্বশীলরা।
গত কোরবানির সময়ও ফাউন্ডেশনটি সফলভাবে গরুর গোশত বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করে ব্যাপক প্রশংসা অর্জন করেছিল। এবছরও একই ধারাবাহিকতায় মানবিক এই উদ্যোগ অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ যেন সবাই সমানভাবে উপভোগ করতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।”
এদিকে স্থানীয়রা এমন উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করে সমাজের অন্যান্য বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।