ব্রেকিং নিউজ
হোম chevron_right জাতীয় chevron_right আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে ২৫ কোটি …
জাতীয় ৮৫ দিন আগে

আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ

person
আরটিডি : নিউজ ডেস্ক
schedule 30 মে 2026, 11:28 অপরাহ্ন
visibility ১১০ বার পড়া হয়েছে
menu_book ১ মিনিটে পড়া যায়
আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ
ছবি: আরটিডি : নিউজ ডেস্ক

কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব খাত থেকে আসিফ মাহমুদ মুরাদনগরে ১৫ কোটি এবং হাসনাত আবদুল্লাহ দেবিদ্বারে ১০ কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া।

শনিবার (৩০ মে) কুমিল্লার শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও আলোচনা সভায় বক্তব্যকালে মোস্তাক মিয়া এ কথা বলেন।

মোস্তাক মিয়া বলেন, ‘আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ আমাদের নিজস্ব রাজস্বের ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। আরেকজন হাসনাত আবদুল্লাহ। তিনি নিয়ে গেছেন ১০ কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। তারা চেয়েছিলেন যে বাংলাদেশে বৈষম্যবিরোধী একটা সমন্বয়ের রাজনীতি, কিন্তু তাদের মধ্যে সেটা ছিল না।’

share শেয়ার করুন

Facebook X / Twitter