ব্রেকিং নিউজ
হোম chevron_right জাতীয় chevron_right তাপপ্রবাহ চলবে আরও ২ থেকে ৩ দিন: আবহাওয়া …
জাতীয় ৩৬ দিন আগে

তাপপ্রবাহ চলবে আরও ২ থেকে ৩ দিন: আবহাওয়া অধিদপ্তর

person
আরটিডি নিউজ ডেস্ক
schedule 04 জুন 2026, 12:57 অপরাহ্ন
visibility ১৮ বার পড়া হয়েছে
menu_book ১ মিনিটে পড়া যায়
তাপপ্রবাহ চলবে আরও ২ থেকে ৩ দিন: আবহাওয়া অধিদপ্তর
ছবি: আরটিডি নিউজ ডেস্ক

সারাদেশের ওপর দিয়ে বয়ে চলা তাপপ্রবাহ আরও ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৪ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশিদ।
তিনি বলেন, জুন মাসে সারাদেশের ওপর দিয়ে আরও ২ থেকে ৩টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মাসজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনাও কম। তবে জুনের দ্বিতীয় সপ্তাহে সারাদেশে বৃষ্টি হতে পারে। এরপর আবারও দেশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে বর্তমানে দেশের রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু অংশে তাপপ্রবাহ চলছে। আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমও অনুভূত হচ্ছে। এ অবস্থায় জনজীবন প্রায় নাজুক হয়ে পড়েছে।

এর আগে, বৃহস্পতিবার সকালে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিন সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

share শেয়ার করুন

Facebook X / Twitter