বেগম খালেদা জিয়া ফুটসাল টুর্নামেন্ট–২০২৬ 🏆
বিসমিল্লাহির রাহমানির রাহিম
শিক্ষা • ঐক্য • প্রগতি
বেগম খালেদা জিয়া স্মৃতি
ফুটসাল ফুটবল
টুর্নামেন্ট ২০২৬
এন্ট্রি ফি:
২১০০ টাকা মাত্র
এন্ট্রি ফি জমা দেওয়ার শেষ তারিখ:
০১ আগস্ট ২০২৬
চ্যাম্পিয়ন:
প্রাইজমানি: ২০,০০০ টাকা মাত্র + ট্রফি
রানার-আপ:
প্রাইজমানি: ১৫,০০০ টাকা মাত্র + ট্রফি
বিশেষ আকর্ষণ
ডিপার্টমেন্টের দলে খেলোয়াড় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের
নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে জার্সি উপহার দেওয়া হবে।
যোগাযোগ
মোঃ তারেক রহমান
ক্রীড়া সম্পাদক, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদল
মোবাইল:
০১৮৮৪-০৩৪৭৮৮, ০১৭৫১-৭৫০০১৪
খেলার নিয়মাবলী
১। খেলা আন্তর্জাতিক ফুটসাল ফুটবলের প্রচলিত নিয়ম অনুযায়ী পরিচালিত হবে।
২। প্রতিটি দলকে সর্বোচ্চ ১০ (দশ) জন খেলোয়াড়ের নামের তালিকা জমা দিতে হবে।
৩। প্রতিটি দলে ৭ (সাত) জন খেলোয়াড় মাঠে খেলবে।
৪। নোয়াখালী সরকারি কলেজের প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে একটি করে শিক্ষার্থীদের দল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে।
৫। কোনো খেলোয়াড় পরপর দুটি হলুদ কার্ড পেলে ১ ম্যাচ নিষিদ্ধ থাকবে।
৬। কোনো খেলোয়াড় লাল কার্ড পেলে পরবর্তী ২ (দুই) টি ম্যাচে অংশগ্রহণ করতে পারবে না।
৭। কোনো দলের কারণে খেলা পরিচালনায় বাধার সৃষ্টি হলে, সংশ্লিষ্ট দলকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হবে।
৮। খেলার রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৯। খেলা নকআউট পদ্ধতিতে পরিচালিত হবে।
১০। ম্যাচ নির্ধারিত সময় (২৫) মিনিট করে ৫০ মিনিট, অতিরিক্ত সময়ের পরও ড্র হলে সরাসরি টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী দল নির্ধারণ করা হবে।
১১। আয়োজক কমিটি প্রয়োজনে খেলার সময়সূচি ও নিয়মাবলীতে পরিবর্তন আনার অধিকার সংরক্ষণ করে।
১২। প্রত্যেক ম্যাচে সেরা ১ জন দর্শকের জন্য আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।