ব্রেকিং নিউজ
হোম chevron_right জাতীয় chevron_right নোয়াখালীর কবিরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
জাতীয় ৩৯ দিন আগে

নোয়াখালীর কবিরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

person
আরটিডি নিউজ ডেস্ক
schedule 01 জুন 2026, 1:49 অপরাহ্ন
visibility ৮২ বার পড়া হয়েছে
menu_book ১ মিনিটে পড়া যায়
নোয়াখালীর কবিরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: আরটিডি নিউজ ডেস্ক

নোয়াখালীর কবিরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বাসের ধাক্কায় গোলাপ মাওলা আজাদ (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার বাটইয়া ইউনিয়নের ওটারহাট চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাপ মাওলা আজাদ বাটইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম আশ্রাফপুর গ্রামের মৃত ফজলুল কাদেরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আজাদ মোটরসাইকেলযোগে ভূঁইয়ারহাট বাজারের দিকে যাচ্ছিলেন।

পথে ওটারহাট চৌরাস্তা এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

share শেয়ার করুন

Facebook X / Twitter