ব্রেকিং নিউজ
হোম chevron_right জাতীয় chevron_right ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী রায়হান …
জাতীয় ৪০ দিন আগে

ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী রায়হান হোসাইন

person
ডেস্ক:তারেক রহমান
schedule 30 মে 2026, 9:01 অপরাহ্ন
visibility ১৫৮ বার পড়া হয়েছে
menu_book ১ মিনিটে পড়া যায়
ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী রায়হান হোসাইন
ছবি: ডেস্ক:তারেক রহমান

ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী রায়হান হোসাইন

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী সদর:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নোয়াখালী সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী রায়হান হোসাইন এলাকাবাসীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।

ঈদের দিন ও পরবর্তী সময়ে তিনি ৩নং ওয়ার্ডের সল্যাডগি, চুলডগি, কান্দিরপাড় ও লামসি গ্রামের বিভিন্ন বাড়ি, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি এলাকার প্রবীণ ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

রায়হান হোসাইন বলেন, “ঈদ আমাদের ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ত্যাগের শিক্ষা দেয়। আমি সব সময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।”

এ সময় এলাকাবাসী তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে তিনি সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন।

উল্লেখ্য, ঈদুল আযহা মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবে দেশব্যাপী মানুষ পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করে থাকে।

share শেয়ার করুন

Facebook X / Twitter