নোয়াখালীতে ইয়াবা সেবনের জেরে হামলা: ভাতিজাকে বাঁচাতে গিয়ে নিরীহ চাচা খুন
নোয়াখালীতে ইয়াবা সেবনের জেরে হামলা: ভাতিজাকে বাঁচাতে গিয়ে নিরীহ চাচা খুন
নোয়াখালীর সদর উপজেলার ২ নং দাদপুর ইউনিয়নের লেচি সর্দার বাড়িতে মাদক সেবনের জেরে এক বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ইয়াবা সেবনের সময় গণপিটুনির শিকার ভাতিজাকে বাঁচাতে গিয়ে নির্মমভাবে খুন হয়েছেন কামাল উদ্দিন (৪৫) নামের এক নিরীহ ব্যক্তি। নিহত কামাল উদ্দিন স্থানীয় সাবেক ইউপি সদস্য (মেম্বার) তোফায়েল আহমদের ছোট ভাই।
শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঘটনার বিবরণ
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে দাদপুর ইউনিয়নের লেচি সর্দার বাড়িতে কয়েকজন যুবক একত্রিত হয়ে ইয়াবা সেবন করছিল। এ সময় মাদক সেবন ও অভ্যন্তরীণ কোনো বিরোধের জেরে কামাল উদ্দিনের ভাতিজাকে আটকে রেখে বেধড়ক মারধর করা শুরু করে প্রতিপক্ষের লোকজন।
ভাতিজার চিৎকার শুনে এবং তাকে বাঁচাতে চাচা কামাল উদ্দিন ঘটনাস্থলে ছুটে যান। তিনি হামলাকারীদের হাত থেকে ভাতিজাকে উদ্ধার করার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে হামলাকারীরা ওষুধ কামাল উদ্দিনের ওপর অতিরিক্ত কিল ঘুসি দিয়ে মারধর করে তাকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
পরবর্তীতে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় কামাল উদ্দিনকে উদ্ধার করেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন স্বজনরা। তবে আঘাত গুরুতর হওয়ায় রাত ১০টার দিকে পথিমধ্যেই তার মৃত্যু হয়।