ব্রেকিং নিউজ
হোম chevron_right জাতীয় chevron_right রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার …
জাতীয় ৭ ঘণ্টা আগে ব্রেকিং

রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া

person
ডেস্ক
schedule 22 মে 2026, 7:35 অপরাহ্ন
visibility ৮ বার পড়া হয়েছে
menu_book ১ মিনিটে পড়া যায়
রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া
ছবি: ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ড. শামারুহ মির্জা বলেছেন, কোনো আইনজীবী ব্যক্তিগত ক্ষোভ থেকে বলতে পারে, সে রামিসার হত্যাকারীর জন্য ফাইট করবে না। ফেয়ার এনাফ। কিন্তু কোনো বার (আইনজীবী বার) বলতে পারে না।

শুক্রবার (২২ মে) ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে এ কথা বলেন শামারুহ মির্জা।

তিনি বলেন, আপনি আপনার ক্ষোভ থেকে বলতে পারেন, আমি ধর্ষককে মারতে চাই। ফেয়ার এনাফ। কিন্তু রাষ্ট্র বলতে পারে না। রাষ্ট্র বলবে প্রকৃত বিচার হবে এবং দ্রুত। রাষ্ট্রের কাছে যদি জঘন্যতম অপরাধীও থাকে, তার নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র তাকে আপনার হাতে তুলে দিতে পারে না।

ফখরুলকন্যা বলেন, আপনার মনে হতেই পারে শরিয়া আইন হলে ধর্ষণ কমে যাবে। কিন্তু ইউরোপে অনেক দেশ আছে যেখানে ধর্ষণ শূন্যের কোঠায়, শরিয়া আইন নেই। আবার প্রচুর মুসলিম দেশে শরিয়া আইন অপরাধ কমাতে পারে না।

শামারুহ মির্জা আরও বলেন, বাংলাদেশে বেশির ভাগ বাচ্চা সেক্সুয়ালি অ্যাসল্টেড হয় তার ঘরে, তার আত্মীয়ের হাতে, প্রতিবেশীর হাতে। ঢাকায় এমন কোনও মেয়ে নেই যে গাউসিয়া তে ব্যাড টাচ পায়নি। জি, এইটা আমাদের পুরুষ জাতি। এখনতো আবার স্ত্রী তার স্বামীকে ধর্ষণ ও খুনে সাহায্য করে।

share শেয়ার করুন

Facebook X / Twitter