১নং চরমটুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদে জনপ্রিয়তার শীর্ষে রাজপথের লড়াকু সৈনিক টিপু সুলতান
১নং চরমটুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদে জনপ্রিয়তার শীর্ষে রাজপথের লড়াকু সৈনিক টিপু সুলতান
বিশেষ প্রতিনিধি:
নোয়াখালী সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়ন ছাত্রদলের আগামী দিনের নেতৃত্ব নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা দিয়েছে। এই ইউনিয়নে ছাত্রদলের সভাপতি হিসেবে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন ত্যাগী, ক্লিন ইমেজধারী ও কর্মী-বান্ধব ছাত্রনেতা টিপু সুলতান।
নেতাকর্মীদের মতে, দুঃসময়ের রাজপথে অগ্রণী ভূমিকা পালনকারী টিপু সুলতান কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ভাইয়ের এক বিশ্বস্ত হাতিয়ার হিসেবে সংগঠনের প্রতিটি সংগ্রামে সক্রিয় ছিলেন। রাজনৈতিক জীবন ও বিভিন্ন পদে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি বারবার নিজের দক্ষতা ও রাজপথের সাহসিকতার পরিচয় দিয়েছেন।
পূর্বে তিনি ১নং চরমটুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, চরমটুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন পর্যায়ে এই সাংগঠনিক অভিজ্ঞতার কারণে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ শিক্ষার্থী ও তরুণ কর্মী-সমর্থকদের মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
১নং চরমটুয়া ইউনিয়নের রাজপথের সাধারণ ছাত্রদল কর্মীদের দাবি, যেকোনো সংকটে কর্মীদের পাশে দাঁড়ানো এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে আগামী দিনে চরমটুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে টিপু সুলতানের বিকল্প নেই। রাজপথের ত্যাগী ও যোগ্য নেতৃত্ব হিসেবে তাকেই এই পদের দায়িত্বে দেখতে চান সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।