বিএনপির নামধারী একটি চক্র দখল করছে উত্তর ওয়াপদা বাজার দিঘির পাড় জামে মসজিদের যায়গা।
বিশেষ প্রতিনিধি, নোয়াখালী সদর
২৬ মে, ২০২৬
নোয়াখালী সদর উপজেলার উত্তর ওয়াপদা বাজার দিঘির পাড় জামে মসজিদের জায়গা দখল এবং মসজিদের মালিকানাধীন দোকানঘর ভেঙে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
কী ঘটেছিল?
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর ওয়াপদা বাজার দিঘীরপাড় জামে মসজিদের পূর্ব পাশে একটি দোকানঘর ছিল। মসজিদ কমিটি দীর্ঘদিন ধরে ঘরটি ভাড়া দিয়ে আসছিল এবং সেই ভাড়ার টাকা দিয়েই মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও পরিচালনা ব্যয় নির্বাহ হতো।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, হঠাৎ করেই মোসলেউদ্দিন খলিল এবং হালিম মিয়ার ছেলে রফিকসহ দলীয় নামধারী একটি চক্র দলবল নিয়ে মসজিদের ওই দোকানঘরটি ভেঙে গুঁড়িয়ে দেয়। শুধু তাই নয়, তারা ঘরটি সেখান থেকে সরিয়ে নিয়ে যায় এবং মসজিদের জায়গাটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা চালায়।
মসজিদ কমিটির বক্তব্য:
"এই দোকানঘরের ভাড়ার টাকা দিয়ে আমাদের মসজিদের খরচ চলতো। কোনো নোটিশ বা আলোচনা ছাড়াই জোরপূর্বক ঘরটি ভেঙে নিয়ে যাওয়া হয়েছে এবং আল্লাহর ঘরের জায়গা দখলের পাঁয়তারা চলছে। আমরা প্রশাসনের কাছে এর তীব্র নিন্দা ও বিচার দাবি করছি।"
এলাকায় ক্ষোভ:
পবিত্র মসজিদের সম্পদ এভাবে প্রকাশ্যে ভাঙচুর ও জায়গা দখলের ঘটনায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।