আজ ২৩ জুন: সোনাপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শহীদ জাফর উল্যাহ সুমনের ৩০তম শাহাদাত বার্ষিকী পালিত
নোয়াখালী প্রতিনিধি:
১৯৯৬ সালের এই কালো দিনে নোয়াখালীর সোনাপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের তৎকালীন সহ-সভাপতি শহীদ জাফর উল্যাহ সুমনকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার শপথ গ্রহণ করেছিল।
আজ ২৩ জুন, এই বীর ছাত্রনেতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর স্মরণে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন:
মাহবুব আলমগীর আলো, আহ্বায়ক, নোয়াখালী জেলা বিএনপি।
ভিপি শহিদুল ইসলাম কিরন।
ভিপি জসিম উদ্দিন ভাইসহ নোয়াখালী জেলা ছাত্রদল, উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, নোয়াখালী সরকারি কলেজ ও সোনাপুর কলেজ ছাত্রদল এবং বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
স্মরণসভা শেষে নেতৃবৃন্দ শহীদ জাফর উল্যাহ সুমনের আত্মার মাগফিরাত কামনা করেন। মহান আল্লাহর দরবারে প্রার্থনা, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। আমিন