ব্রেকিং নিউজ
হোম chevron_right জাতীয় chevron_right এওজবালীয়ায় এসএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা ও …
জাতীয় ১০ দিন আগে

এওজবালীয়ায় এসএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ চেয়ারম্যান পদপ্রার্থী আকবর হোসেন

person
ডেস্ক
schedule 13 আগ. 2026, 9:53 অপরাহ্ন
visibility ৭৪ বার পড়া হয়েছে
menu_book ১ মিনিটে পড়া যায়
এওজবালীয়ায় এসএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ চেয়ারম্যান পদপ্রার্থী আকবর হোসেন
ছবি: ডেস্ক

এওজবালীয়ায় এসএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ

নোয়াখালী:** ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উৎসাহিত করতে নোয়াখালীর ৮ নম্বর এওজবালীয়া ইউনিয়নের অধীনস্থ বিভিন্ন উচ্চ মাধ্যমিক স্কুল ও দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

৮ নম্বর এওজবালীয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী **জনাব আকবর হোসেনের পক্ষ থেকে** এ সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও উৎসাহিত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সম্মাননা ও পুরস্কার বিতরণ কর্মসূচির আওতায় ইউনিয়নের **জমিদার হাঁট উচ্চ বিদ্যালয়, পশ্চিম এওজবালীয়া উচ্চ বিদ্যালয়, করমূল্যা উচ্চ বিদ্যালয় এবং নুরুলউলুম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার** ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

এ সময় আয়োজক পক্ষের বক্তব্যে শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষার প্রসারে ভবিষ্যতেও বিভিন্ন উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

আয়োজকরা বলেন, **“শিক্ষা দিয়ে গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ।”** শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথাও জানান তারা।

share শেয়ার করুন

Facebook X / Twitter