ব্রেকিং নিউজ
হোম chevron_right জাতীয় chevron_right নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদল সম্পাদকের আশ্বাস, পরিবহন ও …
জাতীয় ৩২ দিন আগে

নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদল সম্পাদকের আশ্বাস, পরিবহন ও ভবন সংকটের দ্রুত সমাধানের দাবি

person
ডেস্ক
schedule 08 জুন 2026, 3:29 অপরাহ্ন
visibility ৮১ বার পড়া হয়েছে
menu_book ১ মিনিটে পড়া যায়
নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদল সম্পাদকের আশ্বাস, পরিবহন ও ভবন সংকটের দ্রুত সমাধানের দাবি
ছবি: ডেস্ক

নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদল সম্পাদকের আশ্বাস, পরিবহন ও ভবন সংকটের দ্রুত সমাধানের দাবি

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের পাশে থাকার এবং তাদের যেকোনো সমস্যায় সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল।

এক বিবৃতিতে তিনি কলেজের শিক্ষার্থীদের প্রধান সমস্যাগুলো তুলে ধরে বলেন, "অন্যান্য অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা কম থাকা সত্ত্বেও সেখানে পর্যাপ্ত বাস ও যাতায়াত সুবিধা রয়েছে। অথচ বিপুল সংখ্যক শিক্ষার্থীর এই নোয়াখালী সরকারি কলেজে যাতায়াতই এখন অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।" দ্রুত শিক্ষার্থীদের জন্য যাতায়াত ও বাসের সুব্যবস্থা করার জন্য তিনি জোরালো দাবি জানান।

এ সময় তিনি কলেজের অবকাঠামোগত সমস্যার কথা উল্লেখ করে, ক্যাম্পাসের পুরাতন ও ঝুঁকিপূর্ণ ভবনগুলো পুনর্নির্মাণ করে আধুনিক ও নতুন ভবন তৈরি করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে ছাত্রদল সবসময় পাশে থাকবে বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

share শেয়ার করুন

Facebook X / Twitter