ব্রেকিং নিউজ
হোম chevron_right জাতীয় chevron_right ৯নং কালাদরাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতার …
জাতীয় ৩ দিন আগে

৯নং কালাদরাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন হাজী বক্তা মিয়াঁ সমাজের এবি এম আব্দুর জাহের।

person
ডেস্ক:আরটিডি নিউজ
schedule 21 আগ. 2026, 4:22 অপরাহ্ন
visibility ১৭১ বার পড়া হয়েছে
menu_book ১ মিনিটে পড়া যায়
৯নং কালাদরাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন হাজী বক্তা মিয়াঁ সমাজের এবি এম আব্দুর জাহের।
ছবি: ডেস্ক:আরটিডি নিউজ

জুম্মার নামাজের পর মসজিদে মিলাদের মাধ্যমে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা এবি এম আব্দুর জাহেরের

নোয়াখালীর সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন হাজী বক্তা মিয়াঁ সমাজের এবি এম আব্দুর জাহের।

শুক্রবার জুম্মার নামাজের সময় স্থানীয় একটি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্তের কথা জানান।

এ সময় উপস্থিত মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে তিনি দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। ইউনিয়নের উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে এবি এম আব্দুর জাহের বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চান।

মিলাদ ও দোয়া মাহফিলে স্থানীয় মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়দের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের এমন আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে ৯নং কালাদরাপ ইউনিয়নে নির্বাচনী তৎপরতা আরও জোরদার হবে।

share শেয়ার করুন

Facebook X / Twitter