ব্রেকিং নিউজ
হোম chevron_right জাতীয় chevron_right নোয়াখালীতে ৪ ফ্ল্যাট থেকে ২৫ ভরি স্বর্ণসহ ১০ …
জাতীয় ৩৮ দিন আগে

নোয়াখালীতে ৪ ফ্ল্যাট থেকে ২৫ ভরি স্বর্ণসহ ১০ লাখ টাকা লুট

person
RTD News ডেস্ক
schedule 02 জুন 2026, 2:11 অপরাহ্ন
visibility ৫৭ বার পড়া হয়েছে
menu_book ১ মিনিটে পড়া যায়
নোয়াখালীতে ৪ ফ্ল্যাট থেকে ২৫ ভরি স্বর্ণসহ ১০ লাখ টাকা লুট
ছবি: RTD News ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী সদর উপজেলার উত্তর ফকিরপুর এলাকায় একটি আবাসিক ভবনের চারটি ফ্ল্যাটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ঈদের ছুটিতে বাসিন্দাদের অনুপস্থিতির সুযোগে দুর্বৃত্তরা ভবনে প্রবেশ করে ব্যাপক লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, চোরেরা ভবনের চারটি ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে কক্ষগুলো তছনছ করে। এ সময় প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ প্রায় ১০ লাখ টাকা নিয়ে যায় তারা। ঈদের ছুটি শেষে বাসিন্দারা বাড়িতে ফিরে এসে ফ্ল্যাটগুলোর এলোমেলো অবস্থা দেখে চুরির বিষয়টি জানতে পারেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে তারা।

share শেয়ার করুন

Facebook X / Twitter