জাতীয়
৪৬ দিন আগে
লক্ষ্মীপুরের রামগঞ্জে বজ্রপাতে গোয়াল ঘরে ২ টি গরুর মৃত্যু, কৃষকের প্রায় ৪ লাখ টাকার ক্ষতি
person
ডেস্ক
schedule
25 মে 2026, 5:45 অপরাহ্ন
visibility
৪৬ বার পড়া হয়েছে
menu_book
১ মিনিটে পড়া যায়
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের টিউরী মাধাইল্লা বাড়িতে বজ্রপাতে একই গোয়াল ঘরে থাকা ৪টি গরুর মধ্যে ২টি গরু মারা গেছে।
গতকাল রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মারা যাওয়া গরু দুটির মধ্যে একটির আনুমানিক মূল্য ছিল প্রায় ২ লাখ ১০ হাজার টাকা এবং অন্যটির মূল্য ছিল প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। কোরবানির ঈদকে সামনে রেখে ভালো দাম না হওয়ায় গরু দুটি বিক্রি করা হয়নি।
হঠাৎ বজ্রপাতের ঘটনায় পরিবারটির প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।