নোয়াখালীতে মানবিক কাজ ও মানবতার পাশে আবদুর রাজ্জাক ফাউন্ডেশন
নোয়াখালীর বিভিন্ন এলাকায় মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠছে আবদুর রাজ্জাক ফাউন্ডেশন। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ধারাবাহিকভাবে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে সংগঠনটি।
স্থানীয় সূত্রে জানা যায়, ফাউন্ডেশনটি ইতোমধ্যে গরিব ও অসহায় মানুষের সহায়তায় বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে। বিশেষ করে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গোশত বিতরণ, দুস্থদের সহায়তা এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।
গত কোরবানির সময় একটি গরু কোরবানি করে এলাকার গরিব ও অসহায় মানুষের মাঝে গোশত বিতরণ করা হয়। এবছরও একই ধারাবাহিকতায় নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের মান্দারতলী মডেল মাদ্রাসা প্রাঙ্গণে কোরবানির গোশত বিতরণ কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং মানবতার সেবায় কাজ করাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও অন্যান্য সংগঠনকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।