নোয়াখালী সদরের যুবকের সঙ্গে লক্ষ্মীপুরের অপ্রাপ্তবয়স্ক তরুণীর গোপনে বিয়ে, এলাকা জুড়ে চাঞ্চল্য
নোয়াখালী সদরের যুবকের সঙ্গে লক্ষ্মীপুরের অপ্রাপ্তবয়স্ক তরুণীর গোপনে বিয়ে, এলাকা জুড়ে চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালী সদর ও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দুই তরুণ-তরুণীর মধ্যে গোপনে বিয়ে সম্পন্ন হওয়ার খবর পাওয়া গেছে। তবে বর-কনে দুজনের কেউই বিয়ের আইনগত বয়স স্পর্শ না করায় এ ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ উভয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরের নাম সিয়াম (১৮)। তিনি নোয়াখালী সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের বাসিন্দা। অন্যদিকে কনে সুবর্ণা আক্তার (১৬), লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার এক জর্ডান প্রবাসীর মেয়ে।
জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে আইনি বয়সের জটিলতা এবং পারিবারিক বাধার আশঙ্কায় তারা পরিবারের অজান্তেই গোপনে বিয়ের কাজ সম্পন্ন করেন।
বিয়ের কাবিন নামা ৬লক্ষ্য টাকা ধার্য করা হয়।বিষয়টি জানাজানি হওয়ার পর কালাদরাপ ইউনিয়নসহ কনের এলাকা রায়পুরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও গুঞ্জন তৈরি হয়েছে।