ব্রেকিং নিউজ
হোম chevron_right জাতীয় chevron_right ছাত্রদলে থাকতেও চাঁদাবাজি-দুর্নীতি করিনি দলকে ভালোবেসেছি: আলো
জাতীয় ৪৬ দিন আগে

ছাত্রদলে থাকতেও চাঁদাবাজি-দুর্নীতি করিনি দলকে ভালোবেসেছি: আলো

person
মোঃ তারেক রহমান
schedule 25 মে 2026, 5:54 অপরাহ্ন
visibility ৫৬ বার পড়া হয়েছে
menu_book ১ মিনিটে পড়া যায়
ছাত্রদলে থাকতেও চাঁদাবাজি-দুর্নীতি করিনি দলকে ভালোবেসেছি: আলো
ছবি: মোঃ তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী:

‘দলকে ভালোবেসে ছাত্রদলে থাকা অবস্থায় এক টাকাও চাঁদাবাজি-দুর্নীতি করিনি’: মাহবুব আলমগীর আলো

ছাত্রদলে থাকা অবস্থায় চরম আর্থিক সংকট থাকা সত্ত্বেও দলের প্রতি ভালোবাসা ও আদর্শের জায়গা থেকে কখনো কোনো ধরনের চাঁদাবাজি বা দুর্নীতির আশ্রয় নেননি বলে মন্তব্য করেছেন নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মাহবুব আলমগীর আলো। নোয়াখালী জেলা ছাত্রদলের পরিচিতি ও রাজনৈতিক মহলে তাঁর এই সততার কথা সর্বজনস্বীকৃত এবং সবাই তাঁকে এই সততার জন্যই চেনেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।

সম্প্রতি এক কর্মী সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি অতীত রাজনীতির স্মৃতিচারণ করে আবেগঘন কণ্ঠে এই কথা বলেন।

মাহবুব আলমগীর আলো বলেন, "রাজনীতির শুরুটা সহজ ছিল না। ছাত্রদল করার সময় এমন অনেক দিন গেছে যখন অনেক টাকা-পয়সার দরকার ছিল, তীব্র আর্থিক সংকট ছিল। কিন্তু দলকে ভালোবেসেছি মন থেকে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে দিইনি। এক টাকাও কখনো চাঁদাবাজি বা দুর্নীতি করি নাই।"

তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে। জেলা ছাত্রদলের একাধিক নেতাকর্মী জানান, মাহবুব আলমগীর আলোর এই ত্যাগ ও সততার ইতিহাস জেলা ছাত্রদলের সবার জানা। তিনি নোয়াখালীর ছাত্ররাজনীতির জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। টাকার লোভ বা ক্ষমতার অপব্যবহার না করে কিভাবে আদর্শিক রাজনীতি করতে হয়, তিনি সেটিই শিখিয়েছেন।

উপস্থিত নেতাকর্মীরা মনে করেন, বর্তমান সময়ে যখন রাজনীতিকে অনেকে ব্যক্তিস্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, সেখানে মাহবুব আলমগীর আলোর মতো একজন সিনিয়র নেতার মুখে এমন সততার স্বীকারোক্তি ও অতীত ইতিহাস তরুণ ছাত্রদল ও যুবদলের কর্মীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

সভায় জেলা বিএনপি, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

share শেয়ার করুন

Facebook X / Twitter