ব্রেকিং নিউজ
হোম chevron_right জাতীয় chevron_right নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে যুবককে ৫০ …
জাতীয় ২৪ দিন আগে ব্রেকিং

নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে যুবককে ৫০ বেত্রাঘাত ও ৫০ হাজার টাকা জরিমানা

person
আরটিডি নিউজ ডেস্ক
schedule 15 জুন 2026, 8:36 অপরাহ্ন
visibility ২৪৩ বার পড়া হয়েছে
menu_book ১ মিনিটে পড়া যায়
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে যুবককে ৫০ বেত্রাঘাত ও ৫০ হাজার টাকা জরিমানা
ছবি: আরটিডি নিউজ ডেস্ক

নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে এক যুবককে গ্রামীণ সালিশের মাধ্যমে ৫০ বেত্রাঘাত ও ৫০ হাজার টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালাদরাপ ইউনিয়নের উত্তর শুল্যকিয়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল খায়েরের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ রয়েছে। অভিযুক্ত আবুল খায়ের স্থানীয় নুরু পাটোয়ারী হাট বাজারের মুদি ব্যবসায়ী।
অভিযোগ অনুযায়ী, গত ১৪ জুন ২০২৬ সকাল প্রায় ১১টার দিকে তিনি মাছ নিয়ে ওই নারীর বাড়িতে যান। এ সময় তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান স্থানীয় কয়েকজন বাসিন্দা। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে ১৫ জুন ২০২৬ তারিখে একটি গ্রামীণ সালিশের আয়োজন করা হয়। সালিশে অভিযোগের পরিপ্রেক্ষিতে আবুল খায়েরকে ৫০ বেত্রাঘাত এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

তবে এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, কোনো লিখিত অভিযোগ বা আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

share শেয়ার করুন

Facebook X / Twitter