ব্রেকিং নিউজ
হোম chevron_right জাতীয় chevron_right মুরগির বর্জ্যে তীব্র দুর্গন্ধ, অতিষ্ঠ মুন্সিতালুকবাসী; আইনি ব্যবস্থা …
জাতীয় ২ দিন আগে

মুরগির বর্জ্যে তীব্র দুর্গন্ধ, অতিষ্ঠ মুন্সিতালুকবাসী; আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

person
ডেস্ক:আরটিডি নিউজ
schedule 22 আগ. 2026, 1:59 অপরাহ্ন
visibility ১৭৫ বার পড়া হয়েছে
menu_book ১ মিনিটে পড়া যায়
মুরগির বর্জ্যে তীব্র দুর্গন্ধ, অতিষ্ঠ মুন্সিতালুকবাসী; আইনি ব্যবস্থা নেওয়ার দাবি
ছবি: ডেস্ক:আরটিডি নিউজ

মুরগির বর্জ্যে তীব্র দুর্গন্ধ, অতিষ্ঠ মুন্সিতালুকবাসী; আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মুন্সিতালুক এলাকায় ফার্মের মুরগির বর্জ্য অব্যবস্থাপনার কারণে তীব্র দুর্গন্ধ ও পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। এতে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, এলাকার কয়েকটি মুরগির ফার্ম থেকে উৎপন্ন মুরগির বিষ্ঠা ও অন্যান্য বর্জ্য যথাযথভাবে সংরক্ষণ বা অপসারণ না করে বসতবাড়ির আশপাশ, সরকারি খাল ও বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে। ফলে খালের পানি দূষিত হওয়ার পাশাপাশি পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। বিশেষ করে খালের পাশের সড়ক দিয়ে চলাচলের সময় পথচারীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ভুক্তভোগী বাসিন্দারা জানান, দুর্গন্ধের কারণে শুধু বাইরে নয়, অনেক সময় ঘরের ভেতরেও স্বাভাবিকভাবে বসবাস করা কঠিন হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চলতে থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর দাবি, অপরিকল্পিতভাবে মুরগির বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি মশা-মাছির উপদ্রবও বাড়ছে। এতে জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় ভুক্তভোগীরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও স্বাস্থ্য বিভাগের প্রতি দ্রুত বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করা, সরকারি খাল ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং পরিবেশ ও জনস্বাস্থ্যবিষয়ক আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে **দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের** দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসী আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে মুন্সিতালুকের পরিবেশ রক্ষা এবং দীর্ঘদিনের এই জনদুর্ভোগের অবসান সম্ভব হবে।

share শেয়ার করুন

Facebook X / Twitter