ব্রেকিং নিউজ
হোম chevron_right জাতীয় chevron_right সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ার উল্যার …
জাতীয় ২ দিন আগে

সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ার উল্যার স্মরণে কালাদরাপ ইউনিয়নে কবর জিয়ারত

person
ডেস্ক
schedule 21 আগ. 2026, 9:11 অপরাহ্ন
visibility ৫৯ বার পড়া হয়েছে
menu_book ১ মিনিটে পড়া যায়
সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ার উল্যার স্মরণে কালাদরাপ ইউনিয়নে কবর জিয়ারত
ছবি: ডেস্ক

সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ার উল্যার স্মরণে কালাদরাপ ইউনিয়নে কবর জিয়ারত

কালাদরাপ (নোয়াখালী):
নোয়াখালী সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের জনপ্রিয় সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সাবেক সম্মানিত সভাপতি মরহুম আনোয়ার উল্যা চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজ শেষে স্থানীয় পারিবারিক গোরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক করিম উদ্দিন চৌধুরী বাবু সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।

কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন। দোয়া শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, "মরহুম আনোয়ার উল্যা চেয়ারম্যান একাধারে সফল জনপ্রতিনিধি ও কালাদরাপ ইউনিয়ন বিএনপির যোগ্য অভিভাবক হিসেবে সারাজীবন মেহনতি মানুষের কল্যাণে কাজ করে গেছেন। দল ও এলাকার উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।"

মোনাজাতে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

share শেয়ার করুন

Facebook X / Twitter