ব্রেকিং নিউজ
হোম chevron_right জাতীয় chevron_right বাঁশঝাড়ে নিয়ে মধ্যযুগীয় কায়দায় শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ
জাতীয় ৪৫ দিন আগে

বাঁশঝাড়ে নিয়ে মধ্যযুগীয় কায়দায় শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ

person
ডেস্ক
schedule 26 মে 2026, 9:27 পূর্বাহ্ন
visibility ৪৫ বার পড়া হয়েছে
menu_book ১ মিনিটে পড়া যায়
বাঁশঝাড়ে নিয়ে মধ্যযুগীয় কায়দায় শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ
ছবি: ডেস্ক

বাঁশঝাড়ে নিয়ে মধ্যযুগীয় কায়দায় শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রামে মধ্যযুগীয় বর্বরভাবে তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।

সোমবার (২৫ মে) দুপুরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার (২৪ মে) বিকালে বড়চর সরকারী প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ৯ বছর বয়সী ওই শিশুটি গ্রামের দোকানে যাওয়ার পথে একই গ্রামের আফরোজ মিয়া (৩৫) ও তার সঙ্গীরা ওই শিশুকে জোরপূর্বক পাশের বাঁশঝাড়ের নির্জন স্থানে মুখে গামছা বেঁধে পালাক্রমে ধর্ষণ করেন। 

স্থানীয়রা মেয়েটির চিৎকার শুনে ধর্ষণকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। ওই ছাত্রীর বাবা ওইদিন বাড়িতে না থাকায় সোমবার (২৫ মে) দুপুরে ভুক্তভোগীকে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাকাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

share শেয়ার করুন

Facebook X / Twitter