ব্রেকিং নিউজ
হোম chevron_right আন্তর্জাতিক chevron_right ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের
আন্তর্জাতিক ১৩৭ দিন আগে

ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের

person
আরটিডি নিউজ ডেস্ক
schedule 03 জুন 2026, 6:08 অপরাহ্ন
visibility ১৪২ বার পড়া হয়েছে
menu_book ১ মিনিটে পড়া যায়
ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের
ছবি: আরটিডি নিউজ ডেস্ক

কুয়েত-বাহরাইনের বিরুদ্ধে ইরানের আগ্রাসনের নিন্দা জানিয়ে উপসাগরীয় দেশগুলোর মধ্যে দৃঢ় ও ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ ঐক্যের এই ডাক দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় গারগাশ বলেন, কোনো উপসাগরীয় দেশকে একা এ ধরনের হামলার মুখোমুখি হতে দেওয়া উচিত নয়।

তিনি বলেন, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-এর সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাদের স্বার্থ অভিন্ন এবং ভবিষ্যৎও একসূত্রে গাঁথা। তাই একটি দেশের বিরুদ্ধে পরিচালিত আগ্রাসনকে পুরো অঞ্চলের বিরুদ্ধে হুমকি হিসেবে দেখা উচিত।

গারগাশের এই মন্তব্য আসে ইরানের কথিত প্রতিশোধমূলক হামলার পর। আন্তর্জাতিক মিডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই হামলায় কুয়েতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকজন আহত হন এবং সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়।

share শেয়ার করুন

Facebook X / Twitter