ব্রেকিং নিউজ
হোম chevron_right খেলাধুলা chevron_right ব্রাজিলের সামনে ‘নরওয়ে-অভিশাপ’, ইতিহাস কী বদলে দিতে পারবে …
খেলাধুলা ৮ দিন আগে

ব্রাজিলের সামনে ‘নরওয়ে-অভিশাপ’, ইতিহাস কী বদলে দিতে পারবে সেলেসাও?

person
Md fahim ডেস্ক
schedule 01 জুল. 2026, 10:34 অপরাহ্ন
visibility ২২ বার পড়া হয়েছে
menu_book ১ মিনিটে পড়া যায়
ব্রাজিলের সামনে ‘নরওয়ে-অভিশাপ’, ইতিহাস কী বদলে দিতে পারবে সেলেসাও?
ছবি: Md fahim ডেস্ক

গত সোমবার (৩০ জুন) আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। এর এক দিন আগে একই ব্যবধানে জাপানকে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল।

বিজ্ঞাপন
কাগজে-কলমে ব্রাজিলই এগিয়ে। তবে ইতিহাস বলছে, নরওয়ের বিপক্ষে নামার আগে স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই সেলেসাওদের। বরং সুযোগ থাকলে নকআউট পর্বে এই প্রতিপক্ষকে এড়িয়েই চলতে চাইত তারা।

আর্লিং হলান্ড, মার্টিন ওডেগার্ড, আলেক্সান্ডার সোরলথ ও আন্তোনিও নুসার মতো তারকায় ভর করে এবারের আসরে ‘ডার্ক হর্স’ হিসেবে আবির্ভূত হয়েছে নরওয়ে। অন্যদিকে ব্রাজিল বিশ্বকাপের চিরচেনা ফেবারিট হলেও খুব একটা ছন্দে নেই তারা। এই লড়াইয়ে ইতিহাসই যেন ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিপক্ষ।

ফুটবল ইতিহাসে নরওয়েই একমাত্র দল, যাদের বিপক্ষে একাধিক ম্যাচ খেলেও কখনো জয় পায়নি ব্রাজিল। তাই কোয়ার্টার ফাইনালে উঠতে হলে কার্লো আনচেলত্তির শিষ্যদের শুধু প্রতিপক্ষকেই নয়, ভাঙতে হবে দীর্ঘদিনের এক অস্বস্তিকর ইতিহাসও।

এর আগে এই তালিকায় সেনেগালের নামও ছিল। তবে গত বছরের নভেম্বরে একটি প্রীতি ম্যাচে ২-০ গোলে জয় তুলে নিয়ে সেই অপবাদ ঘুচিয়েছে ব্রাজিল। বর্তমানে সেনেগালের বিপক্ষে তিন ম্যাচে ব্রাজিলের একটি জয়, একটি হার এবং একটি ড্র রয়েছে।

ব্রাজিল–নরওয়ে মুখোমুখি
২৭ জুলাই ১৯৮৮ (প্রীতি ম্যাচ): নরওয়ে ১-১ ব্রাজিল
২৯ মে ১৯৯৭ (প্রীতি ম্যাচ): নরওয়ে ৪-২ ব্রাজিল
২৩ জুন ১৯৯৮ (বিশ্বকাপ): ব্রাজিল ১-২ নরওয়ে
১৬ আগস্ট ২০০৬ (প্রীতি ম্যাচ): নরওয়ে ১-১ ব্রাজিল

১৯৮৮ সালে প্রথমবার মুখোমুখি হওয়ার পর এখন পর্যন্ত চারবার একে অপরের বিপক্ষে খেলেছে দুই দল। এর মধ্যে নরওয়ে জিতেছে দুটি ম্যাচ, বাকি দুটি ড্র হয়েছে। অর্থাৎ চার দেখায় একবারও জয় পায়নি ব্রাজিল।

সবচেয়ে স্মরণীয় লড়াইটি হয়েছিল ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে। বেবেতোর গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে যায় ব্রাজিল।

share শেয়ার করুন

Facebook X / Twitter