কোটি টাকার লেনদেনের পর উধাও জামাত নেতা , নোয়াখালীজুড়ে চাঞ্চল্য
এজেন্ট ব্যাংকিং ও ব্যবসায়িক লেনদেন ঘিরে প্রতারণার অভিযোগ; অর্থ ফেরত নিয়ে উদ্বিগ্ন ভুক্তভোগীরা
নিজস্ব প্রতিবেদক,
নোয়াখালীর আমিশাপাড়া ইউনিয়নের আফুলশি গ্রামের বাসিন্দা ইশফাক ইয়াছিনের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ সংগ্রহের পর গত ১ জুন থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, ইশফাক ইয়াছিন দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন
এবং আমিশাপাড়া জামাতে ইসলামের সঙ্গে সক্রিয় কর্মী ছিলেন । তিনি নোয়াখালীতে দুটি এজেন্ট ব্যাংকিং শাখার সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি অনলাইনে বই বিক্রির একটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা হিসেবেও পরিচিত ছিলেন। এই পরিচয়কে কাজে লাগিয়ে তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন গড়ে তোলেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের দাবি, বিভিন্ন ধরনের বিনিয়োগ ও ব্যবসায়িক লাভের আশ্বাস দিয়ে তিনি বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন।আমি বিশ্বাস করতাম উনি একজন জামাতের সক্রিয় কর্মী এবং বিভিন্ন মিছিল মিটিং এবং দায়িত্বশীল কাজে তাকে দেখতাম.
আমাদের টাকা মেরে দিবে এটা আমার বিশ্বাস ছিল না। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার লেনদেনের পর গত ১ জুন দুপুরে তিনি নোয়াখালী ত্যাগ করেন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ এবং ব্যক্তিগত যোগাযোগের সব মাধ্যম অকার্যকর পাওয়া যাচ্ছে।
এলাকার একাধিক বাসিন্দা জানান, ইশফাক ইয়াছিন স্থানীয়ভাবে পরিচিত মুখ হওয়ায় এবং জামাত ইসলামের পরিচয় তার পরিচিত মুখ হওয়ার জামাত ইসলামের মতো একজন সকীয় কর্মী যদি এমন কাজ করে অনেকেই তার প্রতি আস্থা রেখেছিলেন তার বিনিময় তিনি আমাদের সাথে প্রতারণা করছে আমরা এটা সুস্থ তদন্তের মাধ্যমে বিচার চাই এবং আমাদের বির । ফলে তার আকস্মিক অন্তর্ধানের ঘটনায় সাধারণ মানুষ ও বিনিয়োগকারীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন,বিশেষ করে উনি শেখ হাসিনা সরকারের পতনের পথ থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন জায়গায় জামাত ইসলামের সংগঠিত কাজে উনাকে দেখা যাচ্ছে তারপর আমরা উনার উপর আত্মবিশ্বাস জন্ম হয়। এই পরিচয়ের কারণে আমরা তার ওপর আস্থা রেখেছিলাম। এখন টাকা ফেরত পাওয়া তো দূরের কথা, তার অবস্থান সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।
আরেক ক্ষতিগ্রস্ত ব্যক্তি বলেন, আমরা যতটুকু জানি আমার যতটুকু বিশ্বাস জামাত ইসলামের লোকে আমাদেরকে টাকা মেরে খাবে এটা আমার বিশ্বাস ছিল না উনি আমাকে বিভিন্নভাবে প্লাবন দেখিয়ে লাভ খাদ্য দেখে আমার সাথে প্রতারণা করছেন এটা আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি এবং আমার টাকাটা ফেরত চাচ্ছি। কিছুদিন আগেও তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন। কিন্তু পাওনা অর্থ চাইতে শুরু করলে নানা অজুহাত দেখান। এরপর হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী মহলের কয়েকজন প্রতিনিধি বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা জরুরি। এতে ভুক্তভোগীরা ন্যায়বিচার পাওয়ার পাশাপাশি জনমনে সৃষ্ট বিভ্রান্তিও দূর হবে।
এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতারণার আরেকটি অভিযোগে ঢাকার একটি আদালতে তার বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন রয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট আদালত বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগীদের আশঙ্কা, অভিযুক্ত ব্যক্তি দেশত্যাগের চেষ্টা করতে পারেন। তাই তারা দ্রুত তার অবস্থান শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে ইশফাক ইয়াছিনের বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এ বিষয়ে লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হলে অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।